ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজধানীর বাড্ডায় বাসের ধাক্কায় মা নিহত, মেয়ে আহত

রাজধানীর বাড্ডায় বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার কলেজেপড়ুয়া মেয়ে। হতাহতরা হলেন- শেখ ফৌজিয়া বেগম (৪৭) ও বিএফ শাহিন কলেজের এইচএসসির শিক্ষার্থী তার মেয়ে আনিছা (১৭)।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শুক্রবার রাতে পথচারীরা তাদের হাসপাতালে আনলে চিকিৎসক ফৌজিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আনিছা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি রয়েছেন।

তিনি বলেন, মা ও মেয়ে যমুনা ফিউচার পার্কে গিয়েছিল। সেখান থেকে বাসায় ফেরার পথে গুলশানের সুবাস্তু নজর ভ্যালি মার্কের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় ঘটনাটি ঘটে।

ads
ads
ads

Our Facebook Page

↑